সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই মধুর

ফরিদগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময়ে ডা. জেআর ওয়াদুদ টিপু

 

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু বলেছেন, জাতীয় সব অর্জনের পিছনে অন্য সবার মতো সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। আমরা সবাই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজেও একজন সাংবাদিক ছিলেন। তাই সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই মধুর। চাঁদপুরে সাংবাদিকদের সাথে আমাদের যেরকম সুসম্পর্ক রয়েছে, তেমনি ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তাই তাদের বিভিন্ন সমস্যা আমাদের সমস্যা। আমরা চেষ্টা করবো, তাদের নিজেদের জন্য একটি আশ্রয়স্থল নিশ্চিত করতে।
তিনি আরো বলেন, আজ আমরা মতবিনিময় সভার আগে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আপানাদের সবার পছন্দের ব্যক্তি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে এখানে এসেছি। একজন মুক্তিযোদ্ধার হাতে নৌকা তুলে দিয়ে প্রধানমন্ত্রী যেই সম্মান দেখিয়েছেন, আশা করছি আপনারাসহ সবাই মিলে তার সম্মান অক্ষুণ্ন রাখবেন।
গত বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং সাংবাদিকদের পক্ষে সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা জজকোর্টের পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, মহিলা লীগের সভাপতি অ্যাড. নাজমুর নাহার অনি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
৩০ জানুয়ারি, ২০২১।