সাংবাদিক আলমগীর পাটওয়ারীর মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
সাংবাদিক আলমগীর পাটওয়ারীর মা কুহিনূর বেগমের (৭১) দাফন সম্পন্ন হয়েছে। তিনি গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। বুধবার (২০ ডিসেম্বর) বাদ জোহর শহরের পুরান আদালত পাড়া জামে মসজিদের সামনে জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন পুরান আদালত পাড়া জামে মসজিদের খতিব মূফতী আনোয়ারুল হক নেছারী।
জানাজায় অংশ নেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, কাউন্সিলর ইউনুস শোয়েব ও মোহাম্মদ সোহেল রানা।
জানাজার আগে মরহুমার বড় ছেলে মোস্তফা পাটওয়ারী তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
উল্লেখ্য, মৃত্যুকালে মরহুমা ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

২১ ডিসেম্বর, ২০২৩।