নৌকার বিজয় হবে ইন্শাআল্লাহ
………মায়া চৌধুরী বীরবিক্রম
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা আরো দুইবার আমাকে নির্বাচিত করেছেন। এই দুইবারে যে উন্নয়ন করেছি অন্য কেউ তা করতে পারেনি, আর পারবেও না। কথা দিলাম যদি এবারও আমাকে নির্বাচিত করেন তা হলে মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে দিব। ৭ তারিখের নির্বাচনে নৌকার বিজয় হবে, ইন্শাআল্লাহ। যদি দেশের উন্নয়ন চান, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, যদি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে নৌকাকে বিজয়ী করুন।
তিনি আরো বলেন, আমার বড় ছেলে আপনাদের প্রিয় নেতা প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২ ডিসেম্বর মারা গেছে। তার আত্মার মাগফেরাত কামনায় আজ দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই মন খুলে দোয়া করবেন, যেনো আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সহ-সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ।
৭নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, উপ-কমিটির সদস্য শাহআলম সিদ্দিকী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর আনোয়ার হোসেন, আল-আমীন সরকার, জীবগাঁ জেনারেল হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, কৃষক লীগের সভাপতি আব্দুস ছাত্তার বাবু, যুবলীগ নেতা হাসান প্রমুখ।
পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, কাউন্সসিলর আমান উল্লাহ, বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর বোরহান প্রধান, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক বেপারি, ছাত্রলীগ নেতা সুমন বেপারিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২১ ডিসেম্বর, ২০২৩।
