স্টাফ রিপোর্টার
সাংবাদিক আলম পলাশের মা শনিবার (৪ জুন) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক আলম পলাশের মায়ের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
চাঁদপুর প্রেসক্লাবের শোক : চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রথম আলো ও ডেইলী স্টার প্রতিনিধি আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন এবং সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক : প্রথম আলো ও ডেইলী স্টারের প্রতিনিধি সাংবাদিক আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এক শোক বার্তায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার যেন সেই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক: চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রথম আলো, ডেইলী স্টার এবং মাছরাঙ্গা টিভির প্রতিনিধি আলম পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি এমএ লতিফ এবং সাধারণ সম্পাদক কেএম মাসুদসহ নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
০৫ জুন, ২০২২।
