সাংবাদিক কাদের পলাশের মায়ের ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৭১ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক শপথ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক খোলা কাগজের চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক কাদের পলাশের মা রাবেয়া বেগম মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেডিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরে গতকাল মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি মৃত্যুকালে স্বামী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার রাত ১০টায় জানাযা শেষে কচুয়া উপজেলায় কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্বামীর নাম মোহাম্মদ সোলাইমান মিয়া।
শোক প্রকাশ : সাংবাদিক কাদের পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন মায়ের শূন্যতা কোনোভাবে পূরণ হবার নয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহপাক যেন মরহুমাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া কামনা করছি।