সাংবাদিক ডিকে সোলায়মানের বাবার কুলখানি অনুষ্ঠিত

মো. নূরে আলম খান
দৈনিক ইল্শেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মানের বাবা, মুন্সীরহাট বাজারের পল্লী চিকিৎসক মো. মালু মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাসাদী গ্রামের বাড়িতে পরিবারিকভাবে এ কুলখানির আয়োজন করা হয়।
এতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুলখানি অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম খেরুদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাও. মিজানুর রহমান।
কুলখানিতে উপস্থিত ছিলেন পূর্ব খেরুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ, শহীদ উল্লাহ মাস্টার, সমাজসেবক আব্দুল খালেক মোল্লা, নুরে আলম খান, আবুল হাসেম হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মানের বাবা মো. মালু মিয়া মুন্সীরহাট বাজারের সুনামধন্য পল্লী চিকিৎসক ছিলেন। তিনি গত ৮ আগস্ট (শনিবার) রাত সাড়ে ১০টায় বিষ্ণুপুর ইউনিয়নের হাসাদী গ্রামের বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ১০৭ বছর। মালু মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পল্লী চিকিৎসক মো. মালু মিয়া মুন্সীরহাট বাজারে ডিকে ফার্মেসীতে সুনামের সাথে দীর্ঘ ৬০ বছর ঐ এলাকার লোকজনদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার সেই সুনাম ধরে রাখতে বাবার আসনে দায়িত্ব নেন তার সুযোগ্য ছেলে দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মান। তিনি বাবার সুনাম অক্ষুণ্ন রাখতে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
০৭ আগস্ট, ২০২১।