স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের শ্বশুর- শাশুড়ি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. মো. আমিনুল ইসলামের পিতা-মাতা যথাক্রমে আবদুল লতিফ মিয়া ও আশরাফুন্নেছা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার মরহুম দম্পতির গ্রামের বাড়ি কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বড় মসজিদ ও এতিমখানা এবং পালগিরি উওরপাড়া জামে মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়ার আয়োজন এবং কবর জিয়ারত করা হয়।
এসব কর্মসূচিতে মরহুমদ্বয়ের জামাতা ও পুত্র-কণ্যাসহ আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশ নেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক নেতা সাইফুল আলমের শ্বশুর-শাশুড়ির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
