স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান সম্পাদক সাংবাদিক মো. রফিকুল ইসলাম মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজেউন)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডস্থ নিজ বাড়িতে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এদিকে মৃত্যুর খবর শুনে চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল ও মো. আক্তার হোসেন মাঝি এবং সাংবাদিকসহ বিপুলসংখ্যক মানুষ শেষবারের মতো দেখতে বাড়িতে যান। তার পরিবারের লোকজনকে সমবেদনা জানান।
মরহুম রফিকুল ইসলাম মিয়াজীর জানাজা গত মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডস্থ নিজ বাড়ির সামনে মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জানাজায় ইমামতি করেন বিষ্ণুদী ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাও. মো. ইউসুফ আলী।
জানাজার আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর এর সাবেক সভাপতি এম এ লতিফ, কোষাধ্যক্ষ মাও. মো. আবদুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর সংবাদ এর যুগ্ম সম্পাদক মাও. মো. সাইফুল্লাহ, সাংবাদিক জামাল আহমেদ আখন্দ, মরহুমের স্ত্রীর বড় ভাই মো. এমদাদ হোসেন ভূঁইয়া, মরহুমের ছোট ভাই মো. মনিরুল ইসলাম মিয়াজী, মরহুমের একমাত্র ছেলে আবু মোহাম্মদ সোমান।
জানাযায় চাঁদপুরের স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিতি ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সহজ সরল একজন আদর্শবাদী সাংবাদিক ছিলেন মো. রফিকুল ইসলাম মিয়াজি। ১৯৯৪ সালের শেষদিকে সাপ্তাহিক চাঁদপুর সংবাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে পত্রিকাটি দৈনিক হয়। মো. রফিকুল ইসলাম মিয়াজী মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর বিষ্ণুদী উত্তর মহল্লার প্রচার সম্পাদক ছিলেন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজীর দাফন সম্পন্ন
