সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশের মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জাতীয় সংবাদ সংস্থা ইউএনবি’র মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান রাশেদ শাহরিয়ার পলাশের মা আঞ্জুমান আরা বেগম (৭৭) গতকাল রোববার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। রোববার (৩১ মে) বাদ আসর মরহুমের জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খুলিশাডুলি খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন খুলিশাডুলি বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. মো. মারুফ হোসাইন পাটওয়ারী।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ।

৩১ মে, ২০২০।