মোহাম্মদ হাবীব উল্যাহ্
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪টি প্রতিষ্ঠান থেকে ২৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭৮ জন। পাসের হার শতকরা ৯৭.২০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন পরীক্ষার্থী। উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৬৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬১ জন। পাসের হার শতকরা ৯৫.৩১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। তৃতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৯৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯১ জন। পাসের হার শতকরা ৯৫.৭৯। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৫ জন। পাসের হার শতকরা ৯৮.৮৪। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
৩১ মে, ২০২০।
