সাংসদ রুহুলকে বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল ১০ দিনের সরকারি সফর শেষে দেশে আসায় বিমানবন্দরে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আমেরিকার নিউইয়র্কে মহান স্বাধীনতার গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সাথে গত ৩ মে সফরসঙ্গী হিসেবে যান তিনি। সরকারি সফর শেষে শনিবার (১৪ মে) বিকেলে দেশে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফুল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা ক্রীড়া সম্পাদক একে আজাদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হোসাইন শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ, পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা ওমর খান, হারিছ খান, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, মাজহারুল ইসলাম ইকবাল, সাবেক ইউপি সদস্য মিলন সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ মে, ২০২২।