স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শাহ্তলীর কৃতী সন্তান আবুল হাশেম রুশদী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে প্রায় ৫৮ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা সোমবার বাদ আসর শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, মরহুমের ভাতিজা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক এমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লিটন সরকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী কামাল হাজি, মরহুমের বড় ভাই আবুল বাসার রুশদী, মরহুমের ভাই মো. আবুল কালাম রুশদী, মরহুমের বড় ছেলে মো. সাইফুল ইসলাম রুশদী প্রমুখ।
জানাযায় অংশগ্রহণ করেন জেলা বিএনপি নেতা অ্যাড. মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সার্ভিস) মো. শহিদুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, মরহুমের ভাগিনা বিমান বাংলাদেশের কর্মকর্তা মো. ছাদেকুজ্জামান মামুন, মো. সুমন চৌধুরী, চাঁদপুর ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, মরহুমের ভগ্নিপতি বাকিলা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. এএফএম আমিন উল্লাহ, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল কাদের হাজরা, বিএনপি নেতা মো. মিলন সরকার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাও. মিজানুর রহমান, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজিসহ আরো অনেকে।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. ইয়াছিন মিয়া।
২৯ নভেম্বর, ২০২২।
