সাবেক ছাত্রলীগ নেতা জাফর উল্লাহ খানের কবর জিয়ারত

স্টাফ রিপোর্টার
শনিবার (৩ এপ্রিল) ছিলো চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মো. জাফর উল্লাহ খানের ১১তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বন্ধুরা তার কবর জিয়ারত করেছেন এবং বিশেষ দোয়া করেছেন। শনিবার বিকেলে বাগাদী দরবার শরীফের কবরস্থানে মরহুমের কবরের পাশে গিয়ে বন্ধুরা কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত ও দোয়া করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান ভূঁইয়া টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন খান।
০৪ এপ্রিল, ২০২১।