
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট পাট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক সামছুদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে দুপুরে ফরিদগঞ্জের গোবিন্দপুর নিজ বাড়িতে এবং বিকেলে শহরের মিশন রোডস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মিশন রোড শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর মাও. খাজা অলিউল্লা।
বাদ আছর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়ার আগে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মরুহুমের ভাই ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমউল্লা সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, মরহুমের ছেলে সালাউদ্দিন আহমেদ শান্ত, শরীফ উদ্দিন পলাশসহ জনপ্রতিনিধি, রাজনিতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, খেলোয়াড়সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ এপ্রিল দুপুর ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসাপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়েসহ আত্মীয়-স্বজন, নাতি-নাতনী ও শুভাকাক্সক্ষী রেখে যান।
- Home
- প্রথম পাতা
- সাবেক পৌর চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
Post navigation
