সাবেক প্রধানমন্ত্রী মিজান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

এস এম সোহেল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুরের কৃতী সন্তান মিজানুর রহমান চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাদ আছর পরিবারের পক্ষ থেকে চাঁদপুর শহরের পুরাণবাজার চৌধুরীর নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম মিজানুর রহমান চৌধুরী, তাঁর স্ত্রী সাজেদা মিজান এবং বড় ছেলে দীপু চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল হাফিজ জামে মসজিদে ইমাম মাও. মোদাচ্ছের আলী।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মরহুম মিজানুর রহমান চৌধুরীর ছেলে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ মিজান রাজু চৌধুরী, ভাতিজা জুয়েল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, ফয়সাল চৌধুরী, রাশেদ চৌধুরী, চাঁদপুর চেম্বারের পরিচালক মাইনুল ইসলাম চৌধুরী কিশোর, অবসরপ্রাপ্ত ব্যাংকার আবুল কালাম আজাদ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, জাকারিয়া ভূঁইয়া বতুসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

০৩ ফেব্রুয়ারি, ২০২৩।