সাবেক সেনা সদস্য মোফাজ্জল গাজীর ইন্তেকাল

ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম তোফায়েল গাজীর ভাই

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম তোফায়েল গাজীর ছোট ভাই, সাবেক সেনা সদস্য মোফাজ্জল হোসেন মোফা গাজী ইন্তেকাল করেছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুুপুরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ এশা স্থানীয় আমিরাবাদ বাজার ঈদগাঁহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে, মোফাজ্জল হোসেন মোফা গাজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।