স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ সাংবাদিক মুনির চৌধুরী বুকে ব্যাথাজনিত কারণে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ডাক্তারদের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মুনির চৌধুরী দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর বড় ভাই। তিনি জানান, গতকাল বিকালে হঠাৎ করে নাজিরপাড়া জাহানারা কটেজ নিজ বাসায় প্রচন্ড বুক ব্যাথা অনুভব করলে সাথে সাথে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তারের পরামর্শে সন্ধ্যাই মুনির চৌধুরীকে চাঁদপুর সদর হাসপাতালে আইসিউ বিভাগে ভর্তি করা হয়।
মুনির চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত।
তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন।
১৮ অক্টোবর, ২০২২।
