স্টাফ রিপোর্টার
সিলেট বন্যা কবলিত অসহায় মানুষের জন্য বিশিষ্ট শিল্পপতি হাজি কাউছ মিয়ার উদ্যোগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের মাধ্যমে উপহার প্রেরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড থেকে ২টি ট্রাকের মাধ্যমে ২৫ টন চাল প্রেরণ করা হয়।
বন্যা কবলিত অসহায় মানুষের জন্য উপহার প্রেরণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন পৌর চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. ইফতিসহ আরো অনেকে।
২৬ জুন, ২০২২।
