সুচীপাড়া উত্তরে আন্তঃপ্রাথমিক ক্রীড়ার পুরস্কার বিতরণ


নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির সুচীপাড়া উত্তর ইউনিয়নের ১১টি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার শোরশাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্রীড়ার পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
শোরশাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শোরশাক যুক্ত সপ্রাবির এসএমসি সভাপতি একেএম মিজানুর রহমান চৌধুরী ও প্রধান শিক্ষক নাজমা আক্তার।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পলাশ চন্দ্র মজুমদার, জয়লাল দে, নাজমা আক্তার লিপি, লায়লাতুল ফেরদাউস লিমা, কুলসুমা আক্তার, ইব্রাহিম খলিল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।