মতলব উত্তরে প্রবীণ আব্দুল হাই প্রধানের কুলখানি অনুষ্ঠিত


মতলব উত্তর ব্যুরো
সদ্যপ্রয়াত মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাজি আব্দুল হাই প্রধানে কুলখানি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে তার বাড়ি সরদারকান্দি গ্রামে কুলখানি ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল হাই প্রধানের কুলখানি ও দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, সমাজসেবক সাখাওয়াত হোসেন গাজী, আমির হোসেন, ডা. জাহাঙ্গীর, সাংবাদিক মাহবুব আলম লাভলু, বোরহান উদ্দিন ডালিম, মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম খোকন, জাকির হোসেন বাদশা, আরাফাত আল আমিন, ব্যবসায়ী ইয়াসিন, ইউপি সচিব নাছির উদ্দিন খান, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরকার, সালাউদ্দিন প্রধান, খাজা আহমেদ, মিজানুর রহমান খোকা, সালাউদ্দিন বেপারী, শাহ আলম প্রধান, তাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উল্লেখ্য, হাজি মো. আব্দুল হাই প্রধান গত ১১ জানুয়ারি দুুপুর ১টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে নিজ বাড়ী ফেরার পথে মতলবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে মো. বাবুল প্রধান, মো. কবির হোসেন প্রধান, মো. মনির প্রধান, মো. আনোয়ার প্রধান, মো. জিয়া উদ্দিন, একে খান প্রধান ২ মেয়ে শিপু বেগম, মিনারা বেগমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।