
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ বিদায় দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাক্তন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়াসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক এবং প্রাপ্তন শিক্ষার্থীবৃন্দ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃতজ্ঞতা স্বীকার করা মানুষের নৈতিক দায়িত্ব। গুণীজনদের সম্মান করলে এবং শ্রদ্ধা জানালে সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হয়। তাদের দেখানো পথ অবলম্বন করলে আমরা খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী। প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মো. দেলোয়ার হোসেন মিয়া, প্রাক্তন সহকারী শিক্ষক হরি নারায়ন, মো. হাবিবুর রহমান ও আনম মাহবুব এলাহী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু।
প্রাক্তন ছাত্র মো. আব্দুস সামাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দেবনাথ, প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সামাদ, মো. জসিম উদ্দিন, মো. ফারভেজ হোসেন ও মো. মিজানুর রহমান। কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নিয়াজ মাহমুদ। মানপত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী নাজমুন নাহার কনিকা।
বক্তব্য শেষে প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মো. হেদায়েত উল্যাহ্ (মরণোত্তর), প্রাক্তন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়া, সহকারী শিক্ষক হরি নারায়ন দেবনাথ, মরহুম মাওলানা. মো. ওয়ালী উল্যাহ্ (মরণোত্তর), মো. হাবিবুর রহমান, আনম মাহবুব এলাহী, মো. সফিকুর রহমান ও এমএলএসএস মো. আব্দুর রহমান (মরণোত্তর) এর পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
