স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির অফিস সহায়ক, নৈশপ্রহরী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগের লিখিত, মৌখিক পরীক্ষা এবং নিয়োগ যথানিয়মে সম্পন্ন হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর চাঁদপুর টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটির ৮ জনের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রশ্ন করে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ কমিটিতে ছিলেন মাধ্যমিক ও উচ্চা শিক্ষা অধিদপ্তর, ঢাকার ডিজির প্রতিনিধি চাঁদপুর টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া, ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. হাসান রাজা খান, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি কাকন চক্রবর্তী ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ।
তাদের উপস্থিতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়োগ বোর্ডের সদস্যদের সুপারিশের ভিত্তিতে প্রধান শিক্ষক তাদের নিয়োগ প্রদান করেন। নিয়োগপ্রাপ্তরা হলেন- অফিস সহায়ক নিতাই চন্দ দে, নিরাপত্তাকর্মী সৈকত খান ও নৈশপ্রহরী তানভীর পাটওয়ারী।
সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ জানান, বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ কমিটির উপস্থিতিতে নিয়োগ দেয়া হয়। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে মেধায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, আব্দুল আজিজ সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং শতভাগ পাস অব্যাহত রয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের নতুন ভবন তৈরি হয়। যা প্রধান শিক্ষক হিসেবে আব্দুল আজিজের অন্যতম সাফল্য। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক হিসেবে আব্দুল আজিজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
০৩ ডিসেম্বর, ২০২১।
