‘সেবক’ চাঁদপুর জেলার আহ্বায়ক মাহফুজ মল্লিক ও সদস্য সচিব মিঞা মামুন

প্রেস বিজ্ঞপ্তি
‘এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এর একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবক চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রিয় কমিটি। মো. মাহফুজ মল্লিককে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মামুন ( মিঞা মামুন) কে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেয়া হয়।
‘সেবক’ কেন্দ্রিয় কমিটির কমিটির সভাপতি খান মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক কাজী আ. কাইউমের যৌথ স্বাক্ষরে শনিবার (৩১ অক্টোবর) চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দেন। মাহফুজ মল্লিক এ সংগঠনের পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক ইল্শেপাড়, দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন অনলাইন পোর্টালে মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন অনলাইন পোর্টাল গ্রীন বাংলা নিউজের বার্তা সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক আজকের মতলবের স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করেন। এছাড়া দু’জনেই ব্যবসার সাথে জড়িত। আগামি একমাসের মধ্যে চাঁদপুরের সব উপজেলায় কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
০১ নভেম্বর, ২০২০।