চাঁদপুর খানকায়ে দরবার শরীফের জশনে জুলুছ ও ওয়াজ মাহফিল

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে ইচলির খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাগাদী রোডের হযরত মোশারফ হোসেন চিশতী (রা.) মশু বাবার দরবার শরীফ থেকে শত শত মুরিদ ও মুসল্লিদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শিশু-কিশোরসহ সব বয়সীদের হাতে ছিল বিভিন্ন রঙয়ের পতাকা ব্যানার ও জাতীয় পতাকায় শোভিত ও মাথায় হলুদ কাপরের পাগরীতে সজ্জিত ছিলেন শোভাযাত্রার অংশগ্রহণকারীরা। আর তাদের কণ্ঠে ছিল নবীজীর নাম ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছার শ্লোগান। জুলুশটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুল হান্নান চিশতী, মশু চিশতীর জামাতা মো. ইউসুফ পাটওয়ারী রিপর, জামাতা অ্যাড. হাসান উল্লাহ পাটওয়ারী, ছাত্তার চিশতী, কাশিম চিশতী, সামু চিশতী, মাও. মিজানুর রহমান চিশতী, মাও. জামাল পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল চিশতী, স্বপন পাটওয়ারী, মালেক চৌধুরী, মনির হোসেন মান্না চিশতী, লোকমান চিশতী, হাবু চিশতী, ডা. গিয়াস উদ্দিন স্বপনসহ অসংখ্য মুরিদ।

অপরদিকে চাঁদপুর জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের আয়োজনে রাতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১ হাজার ৪শ’ বছর আগে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)। একই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। তিনি পৃথিবীতে এসে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। তার আভির্ভাব ও ইসলামের শান্তির বাণী প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। তার জন্ম ও উফাত দিবস ১২ই রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলিম সম্প্রদায় এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন।

০১ নভেম্বর, ২০২০।