সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামিকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। সামাজিক দূরত্ব বজিয়ে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা করে যাচ্ছেন।
তালতলা বাজারের ব্যবসার উন্নয়নের জন্য নতুন নির্বাচিত কমিটি কাজ করবেন বলে সাধারণ ব্যবসায়ীরা জানিয়েছেন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আগামিকাল সোমবার তালতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১শ’ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে ২জন- মো. জাহিদ হোসেন ব্যালট নং ১ ও মো. জুয়েল খান ২নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মো. মামুন বেপারী ৩নং ব্যালট, মো. মোজাম্মেল মজুমদার ৪নং ব্যালট ও মো. ইকবাল খান ৫নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. মামুনুর রহমান ব্যালট নং ৬, মো. ইলিয়াছ গাজী ব্যালট নং ৭ ও মো. নজরুল ইসলাম নজু ব্যালট নং ৮ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আল আমিন ব্যালট নং ৯, জসিমউদ্দিন ব্যালট নং ১০, মো. রুবেল হোসেন ব্যালট নং ১১, মো. ইমাম হোসেন বেপারী ব্যালট নং ১২, মো. জসিম উদ্দিন ব্যালট নং ১৩, মাহমুদুর রহমান সোহেল ব্যালট নং ১৪, পলাশ চন্দ্র দাস ব্যালট নং ১৫।
নির্বাচন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ওয়ার্ড মেম্বার বজলুল গনি জিলন। মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচনী প্রচারণা করেছেন প্রার্থীরা। নির্বাচনের দিন ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেয়ার জন্য ভোটারদের কাছে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক নির্দেশনা দিয়েছেন। কোন প্রকার হট্টগোল যেন না হয়, সেজন্য আইনী ব্যবস্থাও রাখা হয়েছে।
২৬ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সোমবার মৈশাদী তালতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন
