স্বপ্নতরু’র আয়োজনে মুজিববর্ষ বিতর্ক উৎসব

বিতর্কের মাধ্যমে জ্ঞান ও বুদ্ধির প্রসার ঘটে
……অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী



স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ব্যবস্থাপনায় ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নতরু মুজিববর্ষ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বপ্নতরু সংগঠনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের বিতার্কিক তারা অনেক পরিশ্রম করে অনেক বই থেকে জ্ঞান আরোহন করেছে। বিতর্কের মাধ্যমে জ্ঞান ও বুদ্ধির প্রসার ঘটে। পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আপনারা পাঠ্যবই থেকে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করতে পারেন। বিতর্কের মাধ্যমে ভালো বক্তা হওয়া যায়। পড়ালেখার পাশাপাশি আমাদের নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। এখানে যারা বিতর্ক করতে এসেছ, যারা অংশগ্রহণ করেছ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি।
স্বপ্নতরু সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু সদনপত্র অর্জনের জন্য নয় বরং গুণগত শিক্ষার মাধ্যমে নম্রতা, ভদ্রতা, আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেম এগুলো নিয়েই শিক্ষা। শিক্ষার প্রথম দিক হল শৃঙ্খলা শিখা। জ্ঞান চর্চার মাধ্যমে ভালো মানুষ হতে হবে। সন্তান বিপথে যাওয়ার পিছনে মা-বাবা ও শিক্ষকরাও কিছুটা দায়ী। কারণ হচ্ছে নৈতিকতা শিক্ষার ঘাটতি। আমাদের মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। আমরা যারা পুলিশে চাকরি করি তারা এই সমাজেরই মানুষ। আমরা চাই সমাজকে সেবা দিতে। আমাদের প্রতি অনেকের ভুল ধারণা রয়েছে। বরং আমাদের জবাবদিহিতা বেশি তাই আমাদের সেবার দিকও বেশি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, অপু মিডিয়া রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. সাঈদ হোসেন অপু চৌধুরী, স্বপ্নতরু সামাজিক সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মির্জা হাফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক সামিমা আক্তার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক মো. নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শওকত হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল করিম খান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নেছার আহমেদ, শাহতলী আদর্শ একাডেমির শিক্ষক মো. আরিফ হোসেন, স্বপ্নতরু সামাজিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ শাওন, সদস্য মো. রিয়াজ রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল করিম খান, স্বপ্নতরু সামাজিক সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ শাওন। মডারেটরের দায়িত্ব পালন করেন স্বপ্নতরু সামাজিক সংগঠনের সদস্য রিয়াজ রহমান ও সাইফুল ইসলাম।
বিতর্ক উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চারটি দল প্রতিযোগিতায় বিজয়ী হয়। অনুষ্ঠানে বিজয়ী দলকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. শামীম চৌধুরী।