হাইমচরের চরাঞ্চলে ইপিআই টিকাদানের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর
……………..সিভিল সার্জন


সাহেদ হোসেন দিপু
দুর্গম চর এলাকায় টিকাদান কভারেজ বৃদ্ধির লক্ষ্যে হাইমচরের চরাঞ্চলে ৬ষ্ঠ রাউন্ড ইপিআই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মাঝের চরের মিয়ার বাজারে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। চরাঞ্চল থেকে শুরু করে সব অঞ্চলের মানুষই স্বাস্থ্য সেবা পাবে। দুর্গম বলতে কোন অঞ্চল থাকবে না। সব অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সে লক্ষ্যে আজ হাইমচরের চরাঞ্চলে ৬ষ্ঠ রাউন্ড ইপিআই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. বেলায়েত হোসেন। পরে অতিথিবৃন্দ চরাঞ্চলের মাঝের চর মিয়ার বাজার ও বাংলা বাজারে ২০টি টিকা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তাদের সাথে ছিলেন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদুল করিম, এসএমএম কায়ছার, তাওসিন নিবরাস চৌধুরী, অদিতি বিশ্বাস, আফসানা জুহি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মালিহা পারভিন, ইপিআই সুপারেন্টেনডেন্ট মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন অফিসের অফিস সহকারী মো. সেলিম হোসেন, ইপিআই স্টোর কিপার মো. আজিজুল ইসলাম সবুজ, হাইমচরের স্বাস্থ্য পরিদর্শক বেনজির আহমেদ, ইপিআই টেকনোলজিস্ট মোহাম্মদ উল্লাহ।