হাইমচরে আতিক পাটওয়ারীর মনোনয়ন দাখিল

হাইমচর ব্যুরো
হাইমচরের ৪ ইউনিয়নের নির্বাচন আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আলগী উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র দাখিলের পর বলেন, জননেত্রী শেখ হাসিনা উত্তর আলগী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে আমাকে পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের অভিভাবক। তাঁর আন্তরিকতায় আমি নৌকা মার্কা নিয়ে এসেছি। আগামি ৫ জানুয়ারি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নবাসীকে সাথে নিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমরা সংঘাতে বিশ্বাসী না, আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ডা. জেআর ওয়াদুদ টিপু ভাই আমাদের নেতা। তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। আমরা আশা করি এ নির্বাচনে কোন সহিংসতা হবে না। কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। আমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হবো। নৌকা এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন অপশক্তি যদি থাকে তাদের জবাব আমরা সুন্দরভাবে দিতে পারবো এবং সব প্রার্থীকে সাথে নিয়ে ৫ তারিখে নৌকা মার্কার বিজয় অর্জন করবো। আগামি দিনে শেখ হাসিনা ও ডা. দীপু মনির নেতৃত্বে উত্তর আলগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো, ইনশাআল্লাহ।

১২ ডিসেম্বর, ২০২১।