হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ প্রতিপাদ্যে হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্জালাল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ। এসময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, মাও. গাজী আব্দুর রাহীম, বিল্লাল হোসেন তালুকদার প্রমুখ।
মো. রহমত উল্যাহর পরিচালনায় আলোচনার সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের সহকারী ইমাম মাও. মোহাম্মদ মোরশেধ আলম। সভায় রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আনিসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, মসজিদের ইমাম ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

১২ ডিসেম্বর, ২০২১।