
হাইমচর ব্যুরো
শিক্ষার গুণগত মানোন্নয়ন আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলাম শফিক।
তিনি বলেন, আদর্শ শিশু নিকেতন স্কুলটি শিক্ষার গুণগত মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা শতভাগ ডিজিটালাইজড। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে আগামি দিনগুলোতে প্রযুক্তিগত শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ বিদ্যালয়টি সুনামের সাথে স্ব-গৌরবে যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষাসহ আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে তিনি সব শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।
এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ এমএ লতিফ মিয়া, উপাধ্যক্ষ ফালগুনি মজুমদার, বিশকাঠালি শাখার প্রিন্সিপাল হাসিনা বেগম। এসময় আদর্শ শিশু নিকেতন স্কুলের বিভিন্ন শাখার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ সেপ্টেম্বর, ২০১৯।
