
মোতালেব জমাদারসহ আহত ১০
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার সমর্থক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার ও বিদ্রোহী প্রার্থী মোতালেব জমাদার সমর্থকদের সাথে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেতালেব জমাদার (৬০), মনির (২৫), সোহেল (৩৫), রাসেল (২২), সোহাগ (১৯) সহ ১০জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলায় আহত মোতালেব জমাদার হাইমচর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে অবস্থা আশংকাজনক হওয়ায় পুলিশ প্রটেকশনে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার তেলির মোড় এলাকায় বেলা ১টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর বেলা ২টায় নৌকার সমর্থকরা মিছিল সহকারে উপজেলা সদরে অবস্থান নেয়। অপরদিকে মেতালেব জমাদারের সমর্থনে তার ভাগিনা বিএনপি নেতা জলিল মাস্টার ও ¯ে^চ্ছাসেবক দল নেতা জুটন জমাদারের নেতৃত্বে অবস্থান নেয়ার চেষ্টা করলে উপজেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ, তোফাজ্জল, আল-আমিন, লনি মিয়া, ফারুক মাঝি জানান, আওয়ামী লীগ সভাপতি বিদ্রোহী প্রার্থী মোতালেব জমাদার ও তার ভাগিনা বিএনপি নেতা আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান জলিল মাস্টার ও জুটন জমাদার, মেয়ের জামাই নাছির গাজীর নেতৃত্বে ২০/৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ সমর্থিত নৌকার কর্মী নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার নৌকার গণসংযোগকালে তার নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার সংবাদ পেয়ে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষুব্ধ নেতা-কর্মী-সমর্থকরা মোতালেব জামাদার ও জলিল মাস্টারকে ধাওয়া দিলে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মেতালেব জমাদারসহ ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষের জের ধরে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর কর্মী সমর্থকরা ও প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জামাদারের পক্ষে তার ভাগিনা বিএনপি নেতা জলিল মাস্টার ও উপজেলা ¯ে^চ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জুটন জমাদারের নেতৃত্বে মোতালেব জমাদার সমর্থকরা বাজারে অবস্থান নিলে উপজেলা সদরে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
নৌকা মার্কার সমর্থক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার জানান, মোতালেব জামাদার মনোনয়ন না পেয়ে তার ভাগিনা ও বিএনপির সন্ত্রাসীদের নিয়ে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সংবাদ পেয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোতালেব জামাদার ও তার সমর্থকদের ধাওয়া দেয়।
মোতালেব জমাদারের মেয়ের জামাই বিএনপি নেতা নাছির গাজী জানান, আমাদের লোকজন গণসংযোগকালে নৌকার সমর্থক সালাউদ্দিন চেয়ারম্যানের লোকজন আমাদের উপর অন্যায়ভাবে হামলা চালায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ একেএম জহিরুল ইসলাম খান জানান, নৌকা’র সমর্থক ও মোতালেব জমাদার সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
