সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার মেঘনা নদীতে ইলিশ রক্ষা অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার মিটার জালসহ ১০ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। আটক ৮ জেলেকে ২ বছর করে সাজা প্রদান ও নাবালক ২ শিশুকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও কোস্টগার্ডের সিসি মো. ইসহাকসহ যৌথ অভিযানে পরিচালনা করে ১০ জেলেকে আটক করেন।
আটক জেলেরা হলেন- জুলহাস (৫৫), রুহুল আমিন (৪০), মো. জাহাঙ্গীর (৪০), হান্নান পাটওয়ারী (৩৫), জান্টু গাজী (২৫), শাহ আলম(২২), মো. জহিরুল (২০), লিটন (২৬), আওলাদ (১৫) ও শরিফ (১০)।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে ২ বছরে জেল ও ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ মাছ এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
০১ নভেম্বর, ২০২০।
