কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মতলব দক্ষিণে বিক্ষোভ সমাবেশ

বিশ^নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে

 

মোজাম্মেল প্রধান হাসিব

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ^নবী হযরত মোহাম্মদুর রাসুলুল্লাহ (সা.) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মতলব দক্ষিণে ফ্রান্সের সব পণ্য বর্জনসহ ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীর শাস্তির দাবিতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

গত ৩০ অক্টোবর উপজেলার চাপাতলী মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে জু’আ নামাজের পর নারায়ণপুর সাহেব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মতলব পেন্নাই সড়কসহ নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণপুর, খাদেরগাঁও এবং নায়েরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মসজিদের হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে মাদানী ফাউন্ডেশনের অর্থ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ আনাস বিন আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন মাদানী ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাও. শরীফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাও. ইয়াসিন আহম্মেদ ফারুকী, সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী এবং মহাসচিব হাফেজ মাও. আরাফাত বিন আনোয়ার প্রমুখ।

এসময় বক্তারা ফ্রান্সের সব পণ্য বর্জন এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনকারির শাস্তির দাবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকারের কাছে কঠোর প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ জানান।

০১ নভেম্বর, ২০২০।