নিজস্ব অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন উপজেলা জামে মসজিদ…. চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী
সাহেদ হোসেন দিপু
হাইমচরে নিজস্ব অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে উপজেলা পরিষদ জামে মসজিদ। রোববার (৪ জুলাই) দুপুরে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হেসেন পাটোয়ারী বলেন, সরকারি অনুদান ছাড়াই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এ মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছি। চলমান কাজে এ পর্যন্ত ৫০ লাখ টাকা খরচ হয়েছে। মসজিদের কাজ সম্পন্ন করতে ১ কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে। আমরা উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আমাদের পরিচিত ব্যবসায়ীদের সহযোগিতায় এ পর্যন্ত কাজ চালিয়ে এসেছি। কাজ শেষ হলে এ মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদ হবে। আমরা আমাদের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকেও সহযোগিতা নিব। তিনি বলেন, মসজিদটির কাজ সমাপ্ত হলে দৃষ্টিনন্দন এ মসজিদটি দেখতে দূর-দুরান্ত থেকে লোকজন এখানে আসবে।
মসজিদের ছাদ ঢালাই উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহেমদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
০৫ জুলাই, ২০২১।
