দৈনিক আলোকিত প্রতিদিনে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন

স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক আলোকিত প্রতিদিন’ পত্রিকায় ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মো. সাদ্দাম হোসেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নুরুল হুদা স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে মো. সাদ্দাম হোসেনকে ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে সাদ্দাম স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ ও অনলাইন পোর্টাল ডেইলী ক্রাইমের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং মানবাধিকার সংস্থায় সাথে কাজ করছেন।

জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায় ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাংবাদিক সাদ্দাম বলেন, নিজ উপজেলার মানুষের সেবার জন্যই সাংবাদিকতার মত মহান পেশা বেছে নিয়েছি। বিগত দিনে চেষ্টা করেছি মানুষের দুঃখ, কষ্টসহ বিভিন্ন ইস্যু পত্রিকার মাধ্যমে তুলে ধরে অবস্থার পরিবর্তন ঘটাতে। এক্ষেত্রে সহকর্মীসহ সবার সহযোগিতা পেয়েছি। আজকের এ প্রাপ্তি আমার একার নয়, সবার। তাই আগামিতে পত্রিকাটির মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, দুঃখ, সুখের চিত্র তুলে ধরতে সহকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি।

 

০৫ জুলাই, ২০২১।