হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সব ভেদাভেদ ভুলে নবগঠিত কমিটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপি শক্তিশালী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর আলগী বাজারস্থ আদর্শ শিশু নিকেতন মাঠে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে এ পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম ও যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম মুহিববুল্লাহ, সহ-সভাপতি ইসহাক খোকন, নুরুজ্জামান সিকদার, হাসমত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ গাজী, আবু তাহের সরদার, আব্দুল কুদ্দুস মেহনতী, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, আজিজুল হক বাবুল, আক্তারুজ্জামান হাওলাদার, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. নাজমুল হোসেন আখন, অর্থ সম্পাদক আব্দুর রশীদ খান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. খলিলুর রহমান মাস্টার, ক্রীড়া সম্পাদক মো. হাফিজ মাতব্বর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান আখন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ গাজী।
২৯ নভেম্বর, ২০২০।
