
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপ্রধানে উপজেলা সদরের আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনে হলরুমে সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র দীপু ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাও. মো. আব্দুর রব, সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি গাজী আব্দুর রশিদ, হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল হাসান পাভেল, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিউল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন মোহন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রুমা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য আহসান হাবীব, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্যাপক ভূমিকা পালন করে আসছে, আগামি দিনেও তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নতুন কারিকুলাম তৈরিতে কিন্ডারগার্টেনের ভূমিকা অপরিসীম। শিক্ষার গুণগত মান অক্ষুণ্ন রাখাটাই হচ্ছে অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। তাই গণমাধ্যমের সহযোগিতায় এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে চাই। সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার ব্যাপক সহযোগিতা করেছে এই করোনাকালে কিন্ডারগার্টেনগুলোকে কোন সহযোগিতা করা হয়নি। আমরা চাই আগামি দিনগুলোতে কিন্ডারগার্টেনগুলোর শিক্ষকদের পাশে দাঁড়াবে সরকার।
২৫ আগস্ট, ২০২০।
