মানবাতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে

সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনা ভাইরাস প্রতিরোধে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীদের সাথে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর আলগীবাজার ব্যবসা প্রতিষ্ঠানে, উত্তর আলগী ইউনিয়নের নয়ানী, মহজমপুর, গাজীর বাজার, ভিঙ্গুলীয়া গ্রামে মানুষজনের বাড়ি-বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে লিফলেট ও মাক্স বিতরণ করেন মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কাটাখালি জামে মসজিদ, শিকদার বাড়ি জামে মসজিদ, আখন বাড়ি জামে মসজিদের মুসল্লিদের সাথে সচেতনামূলক লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়। পরে গাজীর বাজার গাজি বাড়িতে নারীদের সাথে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা সোলাইমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সুমন হোসেন, সহ-সভাপতি আবির মাহমুদ, অর্থ সম্পাদক সাজেদা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সচেতন করতে হবে। আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা গাজি সুজনের সৌজন্যে আপনাদের মাঝে মাক্স বিতরণ করেছি। মানুষজনের সচেতনতার কথা উল্লেখ করে তারা বলেন, আপনারা দুই হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড পরিষ্কার করবেন। হ্যান্ডশেক-কোলাকুলি থেকে বিরত থাকবেন। জ্বর, সর্দি শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিবেন। হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখবেন। জনবহুল স্থান বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, জনসমাগম পরিহার করুন। যেখানে-সেখানে থুথু ফেলবেন না। ময়লা কাপড় জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জয়নাল পাটওয়ারী, সদস্য নাঈম, জান্নাত, আলামিন, সালাহউদ্দিন, লিটন, মুনতাসির, হারুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
