হাইমচরে ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া

সাহেদ হোসেন দিপু
ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচি পালন না করে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে হাইমচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্তভাবে ছাত্রলীগের কর্মসূচি পালন না করে মিলাদ ও দোয়া কেন করা হচ্ছে তা উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি।
মিলাদ ও দোয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডা. দীপু মনি এমপির সর্বাঙ্গীন কল্যাণ কামনাসহ দেশের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আল-আমিন।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম আল মামুন সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, সহ-সভাপতি আ. রহমান, দেওয়ান মো. হানিফ, প্রচার সম্পাদক গাজি সুজন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক মামুন, ছাত্রলীগ নেতা আবু তালেব বাবু, মো. খাদেমুল ইসলাম মিসু, মো. মহাসিন পাটওয়ারী, রাজু পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগ নেতৃবৃন্দ।