হাইমচরে জলবায়ু, দুর্নীতি ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

 

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে জলবায়ু, দুর্নীতি ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠে আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদ সচিব বশির উল্লাহ খন্দকারের পরিচলানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত কোন স্বার্থ লাভের উদ্দেশ্যে অবৈধভাবে ক্ষমতার ব্যবহার, ঘুষ গ্রহণ করা, অর্থ পাচার করা, অবৈধ সম্পদ অর্জন করা, কিংবা সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ করাই হচ্ছে দুর্নীতি। আর এ দুর্নীতি থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া তিনি জলবায়ু পরিবর্তন বিষয়সহ নারী নির্যাতন ও নারীদের অধিকারের বিষয় নিয়েও বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ)-ইএলজি নূর উদ্দিন মামুন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারজিয়া নাছরিন।
আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ রাজা পাটওয়ারী, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন আখন, মো. কাউসার বেপারী।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আহমদ দেওয়ান, হাইমচর প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, ইউপি সদস্য আরশাদ আলী, মিজান শেখ, আব্দুল মান্নান গাজি, বাবুল মৃধাসহ স্থানীয়রা।
২৬ আগস্ট, ২০২১।