স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলহেরা ওয়াহিদা একাডেমী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর সেই ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উদয়মান ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠক আবুল বারাকাত মো. রেজওয়ান (এবিএম রেজওয়ান)।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান বিধিমালা অনুযায়ী বোর্ড চেয়ারম্যানের পক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান রেজিস্ট্রার গত ২৫ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, আবুল বারাকাত মো. রেজওয়ান (এবিএম রেজওয়ান) ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চাঁদপুর শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক, উত্তর সকদী পাঁচগাঁও মসজিদ মক্তবের সভাপতি, ঐক্যকেতন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
২৬ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আলহেরা ওয়াহিদা একাডেমী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এবিএম রেজওয়ান
