হাইমচরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেঘনা একতা যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার মানবিক কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুবসমাজ কল্যাণের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে বাংলাবাজারে মেঘনা একতা যুব সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া ভুট্টো, উপদেষ্টা মিজানুর রহমান, বোরহান গাজী, জাহাঙ্গীর গাজী, সংগঠনের প্রতিষ্ঠাতা কেএম ফরিদসহ সংগঠনের নেতৃবৃন্দের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোতালেব মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠনের প্রশাসনিক উপদেষ্টা মজিব কবিরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মাকসুদ আলম খাঁন।
এসময় তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত এ সংগঠন একতা যুবসমাজ কল্যাণ সংস্থা। এই করোনা দুর্যোগ মুহূর্তে ব্যাপক ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি। বিভিন্ন দান অনুদান, অসহায় অসুস্থ মানুষজনকে সুচিকিৎসার ব্যবস্থাসহ ব্যাপক সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে। গত ৭ থেকে ৮ মাসে প্রায় ৮ লাখ টাকার দান-অনুদান দিয়েছে এ সংগঠনটি। আজ অসহায় মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আগামিতেও এ সংগঠন সেবা নিয়ে অসহায় মানুুষজনের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামাল হোসেন, শরীফ আখন, নজরুল মিয়া, রুবেল, ইসমাইল, সাদ্দাম, মমিন কবিরাজসহ সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ ডিসেম্বর, ২০২০।