হাইমচরে প্রচার-প্রচারণায় ব্যস্ত নূর হোসেন পাটওয়ারী


হাইমচর ব্যুরো
আগামি ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠকসহ পথসভার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী।
গত সোমবার সকালে আলগী উত্তর ইউনিয়নের গাজীর বাজার সংলগ্ন ছিদ্দিকুর রহমান মাস্টারের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে উঠান বৈঠক শেষে তিনি গাজীর বাজারে গণসংযোগ করেন। পরে কমলাপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া দীনিয়া মাদরাসায় শিক্ষার্থীদের নতুন ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। মাদরাসার কর্মসূচি শেষ করে তিনি নয়ানী, ডেলের বাজার, কালা চকিদার মোড়, জনতা বাজারে গণসংযোগ করে দক্ষিণ আলগী ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন পুরাতন ভোট অফিসে মুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অফিসে সমিতির সদস্যদের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে ও নৌকার বিজয় ঠেকাতে একটি অপশক্তি উঠে পড়ে লেগেছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উন্নয়নের মার্কা নৌকা। উন্নয়নের স্বার্থে অবশ্যই নৌকাকে বিজয়ী করতে হবে। ডা. দীপু মনি এমপির হাত ধরে মেঘনার ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণসহ হাইমচরের সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নকে চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন টিটু হাওলাদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিকেল ৪টায় তেলির মোড় নূর স্টার অফিসের আয়োজনে স্থানীয় নারীদের সাথে উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী।