দৈনিক চাঁদপুর সংবাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে
দৈনিক চাঁদপুর সংবাদের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আজ বুধবার ফরিদগঞ্জের পূর্ব ধানুয়া মনুমিয়া মেমোরিয়েল একাডেমীতে (এমএম একাডেমী) বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করবেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রহমান মিয়াজি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গুণীজন স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম শেখ, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মো. নাছির মিজি।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা-শ্রেণির মানুষজন উপস্থিত থাকবেন। রোগীসহ সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান।
