সাহদে হোসনে দিপু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। পিতার সেই স্বপ্ন পূরণে মুজিববর্ষ
উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে হাইমচর উপজেলায় গৃহহীন-ভূমিহীন ২০টি পরিবার পেল ভূমিসহ আধাপাকা বাড়ি। সারা দেশে প্রায় ৭০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন এই উপহার।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়।
একযোগে এত ভূমিহীন-গৃহহীন মানুষকে জমি ও ঘর করে দেওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ৪৯২টি উপজেলা প্রান্ত ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত হয় অনুষ্ঠানে।
ভূমি ও গৃহ নির্মাণ উদ্বোধন শেষে হাইমচর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগেন চাকমা, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ, প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, কৃষি কর্মকর্তা দেবভ্রত সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ কুমার মজুমদার, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার, শাহাদাত সরকারসহ অতিথিবৃন্দ।
পরে হাইমচর ইউনিয়নের ২০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ।
২৪ জানুয়ারি, ২০২১।
