স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল মার্কেট দোকান মালিক পজেশনদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে মার্কেটের ৩য় তলায় পজেশন মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও তাদের ব্যবসার পরিধি বৃদ্ধির স্বার্থে ফয়সাল মার্কেট
দোকান পজেশন মালিকদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মার্কেটের ৪২জন দোকান পজেশন মালিকের মধ্যে অধিকাংশ মালিকই সভায় উপস্থিত ছিলেন।
দোকান পজেশন মালিকদের স্বার্থে সভায় নিম্নরুপ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক: মো. হারুন আর রশিদ (চেয়ারম্যান, বালিথুবা পূর্ব ইউপি, ফরিদগঞ্জ), যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান ঢালী ও এমরান হোসেন মামুন, সদস্য শামীম সরকার, আনোয়ার হোসেন রিপন, ওমর ফারুক (বাদশা), গিয়াস উদ্দিন, মো. রফিক গাজী, আবু হানিফ মৃধা, আবু সাইদ ও মো. রাশেদ ভূইয়া।
সভায় পজেশন মালিক সদস্যরা মার্কেটের নিয়ম-শৃঙ্খলা, কাস্টমারদের সাথে সদাচরণ, স্বল্প ব্যবসায় পণ্য বিক্রি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন।
২৪ জানুয়ারি, ২০২১।
