সাহেদ হোসেন দিপু
‘মানুষ মানুষের জন্য’ মানুষের দুঃসময়ে যে পাশে দাড়ায় সেইতো প্রকৃত মানব সেবক। তারই আলোকে অক্সিজেন সংকটময় দুঃসময়ে হাইমচরে হটলাইনে ফোন
করলেই হাইমচর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারীর নিজ উদ্যোগে মিলছে এই অক্সিজেন সেবা।
করোনা মহামারির এই সময়ে অনেকেই ভুগছেন অক্সিজেনের অভাবে। তাদের সেবা দিতেই তিনি হটলাইনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে করোনা রোগীর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সেবা। (০১৬৩৭-১০৮০৭৭, ০১৫৮০-৮০৮৮৮১, ০১৬৩৩-৮৭৮৯৮৪ ও ০১৮৮১-৩৭৫৩৩১) নম্বর দেওয়া হয়েছে। এ নম্বরগুলোতে ফোন করে অক্সিজেন চাইলেই বাসায় গিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন।
ক্রমাগত অক্সিজেন চাহিদা বাড়তে থাকায় ৭ আগস্ট থেকে দেওয়া হচ্ছে এই সেবা। গতকাল রোববার ১০ জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হয় বলে জানান আতিকুর রহমান পাটোয়ারী।
অক্সিজেন সেবা সম্পর্কে আতিকুর রহমান পাটোয়ারী জানান, অক্সিজেন সরবরাহের জন্য হটলাইন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক এই সেবা দিতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। সেবাটির ব্যয় বহন নিজেই বহন করছি। আপাদত ১০টি অক্সিজেন দিয়ে করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছি। পরবর্তীতে আরো অক্সিজেন আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি হাইমচরের এ দুঃসময়ে সব বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
০৯ আগস্ট, ২০২১।
