ফরিদগঞ্জে আ.লীগের দোয়া অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে

স্টাফ রিপোর্টার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ রোববার (৮ আগস্ট) বাদ মাগরিব পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইকবাল মিজি, শাহ আলম শেখ, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক হাজি সফিকুর রহমান, পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মদ রাসেল, সদস্য রাধা কৃষ্ণ দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, সহ-সভাপতি এমরান হোসেন মিলন, সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মোহাম্মদ রসু মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজি কামরুল হাসান সাউদ, ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনসহ শতাধিক নেতাকর্মী।
পরে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
০৯ আগস্ট, ২০২১।