হাইমচরে ভোট কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারকালে আটক ১


স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের কারণে নৌকা মার্কার এক কর্মীকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব রুহুল আমিন হাতে-নাতে মো. মিলন হোসেন (৩৫) নামে এক কর্মীকে আটক করে। আটক মিলন উত্তর আলমগীর কাদের পাটওয়ারীর ছেলে।
উত্তর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছিল। এ সময়ে নির্বাচন কমিশনের উপ-সচিব রুহুল আমিন তাকে আটক করেন।