হাইমচরে মাস্ক না পড়ায় ১৬ জনকে জরিমানা

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার সদর আলগী বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ার অপরাধে দোকানি, ব্যবসায়ী, খরিদ্দার ও পথচারী ১৬ জনকে ২৮শ’ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৬ ডিসেম্বর) সকালে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পড়া ব্যক্তিদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম। জরিমানার পর মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, দ্বিতীয় ওয়েভ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য শুরু করা হয়েছে অভিযান। মাস্ক ব্যবহার না করে ঘরের বাইরে আসলেই গুণতে হবে জরিমানা। দোকানী, ব্যবসায়ী ও খরিদ্দারকে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে জানানোর পাশাপাশি মাস্ক পরিধানে সবাইকে সচেতন করা হয়।
০৭ ডিসেম্বর, ২০২০।